ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে কর্মচারী ও প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ৮, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদের নিউ সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে কর্মকর্তা- কর্মচারী ও প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আল মামল কোম্পানি ও লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের মার্কেটিং ডিরেক্টর গণমাধ্যম ব্যক্তিত্ব,রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানস্থলে আগত প্রবাসীদের ধন্যবাদ জানান লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার সৌদি নাগরিক সুলতান আল আনজী।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সাব্বির আহমেদ, ডাক্তার আব্দুল্লাহ জামাল, ডাঃ নাজমুল হাসান, ডাঃ মাহফুজ, এডমিন অফিসার মোঃ ইমরান, মোহাম্মদ জামাল, আবু সায়েদ মোঃ তারেক, মোহাম্মদ নেওয়াজ , আবুল কালাম আজাদ সহ কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

প্রবাসের মাটিতে স্বাস্থ্যসেবা প্রধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্স। বিভিন্ন দেশের নাগরিকরাদের জন্য রমজান মাস জুড়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে ।

সবশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।