ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
মার্চ ৫, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গেলো বুধবার সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রাজধানী রিয়াদের হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে- মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও ৭১ টেলিভিশন প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ‌ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন।

ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
এস এ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, চ্যানেল এস প্রতিনিধি এম এ মেহেদুল খান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, বাংলা ৫২ টিভি প্রতিনিধি সাদেক আহমদ , নাগরিক টেলিভিশন প্রতিনিধি হৃদয়, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভূবন, গ্লোবাল টিভি প্রতিনিধি শাহাদাত হোসেন, লাব্বাইক প্রতিনিধ ি শাহজালাল ভুট্টু , জুবা ধারা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন ,সকাল টিভি প্রতিনিধি ওমর ফারুক, ৫২ বাংলা আইপি টিভি প্রতিনিধি গোলাম রসুল রাসেল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন , আমিএল আইপি টিভি প্রতিনিধি মোজাম্মেল হোসেন, ডিবিসি নিউজ , মাই টিভি সহ শিক্ষক ,সামাজিক, রাজনৈতিক ,সাংস্কৃতিক ,পেশাজীবী সংগঠনের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রকিবুল হক, লেখক ও কবি শাহজাহান চঞ্চল, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসীঈ সিরাজ।

গণমাধ্যম কর্মীরা তাদের বক্তব্যে বলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতার উপর নির্ভর করে আন্তরিকতার সঙ্গে চলতে হবে। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রবাসে প্রয়াত গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে ইফতারের পূর্বে দোয়া করেন সানসিটি পলিক্লিনিকের পরিচালক মাওলানা শফিউল্লাহ

ইফতার মাহফিলটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।