ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার সিডনিতে লিবারেল পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়
মার্চ ৩, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার রাজনীতিতে বহুসংস্কৃতির অংশগ্রহণ দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছে।

সেই ধারাবাহিকতারই এক উজ্জ্বল উদাহরণ দেখা গেল সিডনিতে অনুষ্ঠিত লিবারেল পার্টির বিশেষ ইফতার মাহফিল।

সিডনির Le Montage Event Centre–এ আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে লিবারেল পার্টির ফেডারেল ও অঙ্গরাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক সৌজন্য—সব মিলিয়ে অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার বহুজাতিক সমাজব্যবস্থার একটি শক্তিশালী প্রতিচ্ছবি হয়ে ওঠে।

উপল আমিনের উপস্থাপনায় সায়ান জামানের কুরআন তিলাওয়াত ও আজানের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির অতিথিদের অংশগ্রহণ ইফতারকে পরিণত করে একটি মানবিক সংলাপের মঞ্চে, যেখানে রাজনীতি ও সংস্কৃতি একে অপরের সঙ্গে সম্মান ও সহমর্মিতায় যুক্ত হয়।

এই অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন লিবারেল পার্টির লাকেম্বা শাখা ও ব্যাংকসটাউন এসইসির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহে জামান টিটুর উদ্যোগে আয়োজিত ‘ষষ্ঠ বার্ষিক লিবারেল পার্টি ইফতার ডিনার’ এখন দলটির ভেতরে মুসলিম সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে।

২০২১ সালে সীমিত পরিসরে শুরু হওয়া এই ইফতার আজ আর শুধু একটি সামাজিক আয়োজন নয়; এটি মূলধারার রাজনীতির সঙ্গে মুসলিম ও বাংলাদেশি অস্ট্রেলিয়ানদের সম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ বছর অনুষ্ঠানে এমপি, এমএলসি, সিনেটর, মেয়র, কাউন্সিলরদের পাশাপাশি পেশাজীবী, চিকিৎসক, কমিউনিটি প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রায় মোহাম্মদ জামানের ভূমিকা দীর্ঘদিনের। সাবেক কাউন্সিলর ও ফেডারেল নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশিদের অধিকার, প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক অংশগ্রহণ জোরদারে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

বক্তারা বলেন, এই ইফতার শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং অস্ট্রেলিয়ার সমাজ ও রাজনীতিতে মুসলিম এবং বাংলাদেশি প্রবাসীদের অবদান তুলে ধরার একটি সম্মানজনক সুযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।