ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবে ৫৪তম মহান  বিজয় দিবস উদযাপন

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

১৬ই ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায়  সৌদি আরবে দিবসটি উদযাপিত হয়েছে ।

লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের উদ্যোগে প্রবাসীদের নিয়ে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশনের  মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

ডাক্তার নাজমুল হকের সভাপতিত্বে – এম এ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামল  কোম্পানির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ আর ম্যানেজার মোহাম্মদ উজাইফা, সৌদি নাগরিক রাজে ওয়াকাফ আল মোতাইরী , মোঃ ইমরান হোসেন , মোঃ জামাল উদ্দিন, মোঃ রুহুল আমিন সহ বিপুল সংখ্যক প্রবাসীরা বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলো ।

৫৪ তম বিজয় দিবস উপলক্ষ্যে প্রবাসীদের মাঝে স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়েছে।

মা মাটি মাতৃভূমিকে স্মরণ করে প্রবাসের মাটিতে বসে অনেকেই  দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

সবশেষে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দোয়া করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।