ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন

আবদুল্লাহ কাদের
ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকাল ৯:৩০ মিনিটে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।