প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের রামপুরে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জের রামপুরে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ ডিসেম্বর উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারস্থ আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার জানান, ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে এই শিক্ষা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতার লক্ষ্যে সম্পূর্ণ বিনা ফিতে প্রতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার বলেন, চলতি বছর পরীক্ষায় মেধা তালিকার ভিত্তিতে মোট ১৩০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ,সনদ ও সম্মাননা বৃত্তি প্রদান করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

কেন্দ্র পরিদর্শন করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী সহ শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক, সাপ্তাহিক মানব খবর পত্রিকার সম্পাদক মুনছুর আহমেদ বিপ্লব,প্রধান শিক্ষক সাইদুল বাসার জুয়েল,রৌশন আরা, শিক্ষক নেতা মাওলানা জাহাঙ্গীর, হাফেজ আহমেদ কাঞ্চন, বেলাল হোসেন,মহিউদ্দিন পাঠান,কাজী আব্দুল কাদের,আব্দুল বারেক,সোহাগ মোল্লা,ওমর ফারুক,নুরুল হুদা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন