প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে ফজরের নামাজ পড়ে মাছ কিনে বাড়ি ফেরা হলো না রোমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫

ফজরের নামাজ পড়ে মাছ কেনার জন্য স্থানীয় মাছের বাজারে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাপ্পি (১৮) ও সোহাগ (১৭) নামে আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পৌর এলাকার চরকুমিরা গ্রামের জসিম জমাদারের ছেলে।

দুর্ঘটনার পরই বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৩-৩১২৪) জব্দ করে। 

 

পরে থানা পুলিশ কাভার্ড ভ্যান জব্দসহ গাড়ির চালক ও সহযোগী দুই সহোদর ইমরান (২৬) ও মো. ইকরামকে (২৩) গ্রেফতার করেছে।

 

 

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক গাড়িটি জব্দ ও চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন