প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫

কৃষক বাঁচাও দেশ বাঁচাও”এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রধানিয়া সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান,উপজেলা কৃষক দলের অর্থ সম্পাদক(কোষাধক্ষ্য)মোঃ সিরাজুল ইসলাম,৫ নং সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ মমিন হোসেন প্রধানীয়া,৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল করিম,উপজেলা কৃষক দল নেতা জিতু,আব্দুল আজিজ,৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন কৃষক দল নেতা মোঃ হাসান ভূঁইয়া,৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এরশাদ মেম্বার,৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,উপজেলা কৃষক দলের সদস্য মোঃ হাসানসহ কৃষকদলের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মমিনুল হক সহ বিএনপি’র প্রার্থীদের সফলতা কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন