প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি থানার (ওসি’র) বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের বিদায় এবং নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারের বরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় থানার সার্ভিস ডেলিভারি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো.আঃ রহমান আরজু।

থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ইকবাল হোসেন, জামায়াত নেতা ওবায়দুল হক, মো. সালাউদ্দিন, সাফায়েত উল্যাহ ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসারকে বরণ ও আবেগঘন পরিবেশে বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন