প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে স্কুলের মাঠ থেকে অবৈধ বাজার উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৫

ফরিদগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছে।

সোমবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহআলম শেখ এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ১৯৪৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। স্কুলটির পাশেই নয়াহাট বাজার। সে সুযোগে দীর্ঘদিন ধরে সপ্তাহে দুদিন শুক্রবার ও সোমবার বিদ্যালয়ের মাঠে বাজার বসানো হতো।

তবে মাঠে বাজার চলায় বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছিল। একইসঙ্গে শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। এমনকি সকালের সমাবেশও সঠিকভাবে করা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে সম্প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আপত্তি দেখা দেয়।

এসব অভিযোগ প্রশাসনের নজরে এলে বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও বলেন, সরকারি সম্পত্তি ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে কোথাও এমন অনিয়ম হলে সেখানেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদের পর বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন