প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর সদরের আরএমও ডা. আসিবুলকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২৫

আদালতে সাক্ষ্য প্রদান না করায় ৭ বছর মামলাটি চলমান। হয়রানির শিকার হচ্ছেন মামলার বাদী পক্ষ। ওই মামলার ১৫ নম্বর সাক্ষী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী। মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বিষয়টি নিশ্চিত করেন।

 

 

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মো. কামাল হোসেন দুলাল তার প্রতিবন্ধী মেয়ে হেলেনা আক্তারকে (৩০) হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। ওই মামলাটি চলমান অবস্থায় আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষী ডা. আসিবুল হাসান চৌধুরী। এই চিকিৎসককে আদালত সর্বশেষ চলতি বছরের ৪ আগস্ট আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য নোটিশ করেন। কিন্তু তিনি হাজির হননি।

 

বিচারকের আদেশে উল্লেখ করা হয়, তার (চিকিৎসক) বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৮৫ (এ) ধারা মোতাবেক কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তার বেতন বন্ধের জন্য জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।

যার ফলে আদালত তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ ২০২৬ সালের ৮ জানুয়ারি এই চিকিৎসককে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন