প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে মায়ের সাথে অভিমান করে ছেলের আত্ম-হ-ত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরে মায়ের সাথে অভিমান করে শাহপরাণ (২৩) নামের ছেলে আত্মহত্যা করেছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়িতে ঘটনাটি ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়ির হযরত আলীর ছেলে শ্রমিক শাহ পরান (২৩) পারিবারিক বিষয় নিয়ে তার গর্ভধারিনী মা শাহনাজ বেগমের সাথে সকালে ঝগড়া বিবাদ করে। এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে শাহ পরান বক শিকারের বিষাক্ত ঔষধ খেয়ে ফেলে। মা শাহনাজ বেগম, পিতা হযরত আলী ও স্ত্রী সাজেদা আক্তার সাজু দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে তাকে পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হলে বিকেলে শাহ পরান মারা যায়। শাহ পরানের স্ত্রী সাজু আক্তার কয়েক মাসের অন্তঃসত্বা। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক সফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশকে অবগত করেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান জানান, প্রাথমিক চিকিৎসার পর বিষপান করা শাহপরাণের অবস্থা ভাল হওয়ায় তাকে ভর্তি দেয়া হয়। পরে বিকেলে অবস্থার অবনতি হলে হাসপাতালেই সে মৃত্যুবরণ করে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন