প্রিন্ট তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষাবৃত্তি শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ একটি হোটেলে সভায় সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা কমিটির সমন্বয়ক মাস্টার মোঃ মাছুম বিল্লাহ্।

সঞ্চালনায় ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলা কমিটির সদস্য সচীব মাওলানা মোঃ আনিসুর রহমান মজুমদার।

সভায় আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে জোনের কমিটি নবায়ন ও কেন্দ্র কমিটির দায়িত্ব প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সভায় শহীদ লিয়াকত স্মৃতি সংসদ চাঁদপুর জেলার নবনিযুক্ত কমিটির দায়িত্বশীলরা হলেন- সমন্বয়ক মাস্টার মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচীব মোঃ মামুন শেখ, সদস্য মোঃ আরাফাত হোসেন কোরেশী, মাওলানা আনিসুর রহমান মজুমদার, সাংবাদিক মোঃ মনজুর আলম পাটওয়ারী, মোঃ জুয়েল তালুকদার, মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী, মাওলানা ইউসুফ হাসান মাহমুদী।

এছাড়াও হাজীগঞ্জ উপজেলা কেন্দ্র কমিটির দায়িত্বশীলদের কমিটিও ঘোষণা করা হয়। দায়িত্বশীলরা হলেন- সমন্বয়ক সাংবাদিক মোঃ মনজুর আলম পাটওয়ারী, সদস্য সচীব মোঃ মমিনুল ইসলাম রুবেল, সদস্য মাওলানা জুবায়ের আল মাহমুদ, হা. মাও. মোঃ খোরশেদ আলম পাটওয়ারী, মাস্টার মোঃ ওছমান গণি, মাস্টার মোঃ কাইয়ুম মজুমদার।

জানা গেছে, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে দেশের প্রায় ৬৪ জেলায় প্রতি বছর দুই লক্ষাধিক পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলায় পরীক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন