প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় হাজীগঞ্জ উপজেলার ১১ নং পশ্চিম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) আসরের নামাজের পর ধড্ডা আড়ং বাজার ঈদগাও মাঠে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কুদ্দুস মুন্সী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ মাসুদ আলম খান।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন কাঞ্চন ও মোহাম্মদ মোরশেদ আলম রাসেলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সানেক সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান কানু পাটওয়ারী,সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন লিটন,সাবেক সদস্য মোঃ হেলাল মিয়াজী।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ শাহ আলম মজুমদার,মোঃ ফারুক হোসেন,ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ আলম খন্দকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন খান,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রুবেল বেপারি,শ্রমিক দলের নেতা রফিক শেখ,মৎস্যদলের নেতা নবীর হোসেন,৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাজ্জাদ আলম, সাবেক সহ-সাংগঠনিক মোঃ পলাশ হোসেন বেপারীসহ বিএনপি’র নেতৃবৃন্দ,যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মমিনুল হক সহ বিএনপি’র প্রার্থীদের সফলতা কামনা দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,ধড্ডা আড়ং বাজার ঈদগাও জামে মসজিদেরখতিব হাফেজ মাওলানা মোঃ আরিফ হোসাইন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন