প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রবাসী সিলেট জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরব রিয়াদস্থ প্রবাসী সিলেট জেলা বিএনপি ও  যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল  হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হানুল ইসলাম ।

দেশ থেকে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন সিলেট হবিগঞ্জ‌ ২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন ,
সুনামগঞ্জ ৫ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কলিম উদ্দিন মিলন।

বিএনপি নেতা আব্দুল শহিদের সভাপতিত্বে জাহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন শামীম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রুবেল আহমেদ।

বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জহির মিয়া ,যুবদল নেতা সাদিকুর রহমান জাবেদ আহমেদ, রেদুয়ান আহমেদ বাচ্ছু ,লুতফুর রহমান  সহ প্রবাসী সিলেট জেলা বিএনপি ও যুব দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন