প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নতুন ভোটারদের অংশগ্রহণে চাঁদপুরে নির্বাচনী অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫

‘গণতন্ত্র শক্তিশালীকরণ’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে শতাধিক নতুন ভোটারের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলনু উড়িয়ে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া।

তিনি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি, গণতন্ত্রের মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ হয়েছে। সুজনের সহযোগিতায় এই আয়োজন অবশ্যই অংশগ্রহণকারীদের আরো অনেক সমৃদ্ধ করবে এবং সচেতন নাগরিক তৈরি হবে।

 

পরে কলেজের অডিটোরিয়ামে ৫০টি এমসিকিউ পদ্ধতির প্রশ্নের মাধ্যমে ৩০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্য থেকে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী ৩ জন জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

 

অলিম্পিয়াডের আয়োজনে ছিলো দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এবং সার্বিক সহযোগিতায় ছিলো সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটি।

পরীক্ষা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের হাতে সনদপত্র তুলেদেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়ক নাছির উদ্দিন।

সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা, শিক্ষক ওমর ফারুক, সংগঠক সালাউদ্দিন, কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক আলম পলাশ, জাকির হোসেন, শোভন আল-ইমরান, মোরশেদ আলম রোকন, মো. মাসুদ আলম, শরীফুল ইসলাম সহ সুজন জেলা কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন