প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে গলায় ভ্যানেটি ব্যাগ পেঁচিয়ে ২২ মাস বয়সি শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধের গাঁও গ্রামে গলায় ভ্যানেটি ব্যাগ পেচিয়ে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, লোধেঁর গাঁও গ্রামের জুয়েল হোসেনের ২২ মাস বয়সী শিশু পুত্র জিসান একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ব্যাগটি কাঁধে নেয়ার অংশটি তার গলায় পেচিয়ে যায়। এতেই শিশুটির গলায় ফাঁস লেগে যায়। বিকাল ৩ টায় জিসানের পিতা জুয়েল হোসেন দ্রুত তার পুত্র সন্তানকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

শিশুর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন