প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাহরাইনে কুমিল্লা মুরাদনগরের কৃতী সন্তান মাহবুব আহমেদের “মাহবুব ফ‍্যাশন” এর পঞ্চম শাখার উদ্বোধন

মাহির তালুকদার আলম
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫

বাহরাইনে বাংলাদেশি প্রবাসী কুমিল্লা মুরাদনগরের কৃতী সন্তান মাহবুব আহমেদ এর মাহবুব ফ‍্যাশন” এর পঞ্চম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দেশটির রাজধানী মানামায় স্থানীয় সময় সন্ধা ৭ টায় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির সভাপতি সাবের আহম্মেদ,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদক নাজমুল হাসান (সোহাগ), ইসমাইল হোসেন, সালাউদ্দিন কবির, আহসান উল্লাহ, কামরুল ইসলাম, মাকসুদ আলম, শাওন, চাঁদপুর জেলা পরিষদ বাহরাইনের সাধারণ সম্পাদক সুমন প্রধান সহ রাজনৈতিক, ব্যবসায়ী সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত সবাই এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন, মাহবুব ফ‍্যাশনের স্বত্বাধিকারী মাহবুব আহমেদ আগত অতিথি সহ বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।

আগত অতিথিরা জানান বিদেশের মাটিতে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে, যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে, পরিশেষে দোয়া মাহফিল ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন