প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল মান্নানের উদ্যোগে দোয়া ও মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় হাজীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড  বিএনপি’র নেতা আব্দুল মান্নানের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) মাগরিব নামাজের পর পৌর ০৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান এর উদ্যোগে হাজী জালাল উদ্দিন মুন্সী জামে মসজিদে মিলাদ ও দোয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট  ওমর ফারুক টিটু,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন, পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবার হোসেন ও সাধারন সম্পাদক মোরশেদ আলম মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ,উপজেলা স্বেচ্ছা সেবকদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা,৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান উল্ল্যাহ,০৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ইব্রাহীম খলিল স্বপন,০৫ নং ওয়ার্ড যুবনেতা শরীফ হোসেনসহ বিএনপি’র নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন