মানুষ মানুষের জন্য ভাই
মানবতা ,মানবপ্রেম সবার মাঝেই চাই
ভালোবাসো ধনী গরিব উজাড় করে মন
কবি বলেছেন, এই মানুষেই মসজিদ- মন্দির হয়।
কেন মিছে মারামারি, কেন রক্ত বন্যা
তারাও তো কারো ভাই ,পুত্র- মাতা- কন্যা
মানুষ ,সে তো মানুষ এর চেয়ে বড় নাই পরিচয়
মানুষে মানুষে সম্প্রীতি অতি প্রয়োজন,
মানুষের মাঝে হিংসা-বিদ্বেষ করে ক্ষয়।
আজ আছি কাল নেই ক্ষনিকের জীবনে
সবাই কয়েকদিনের মুসাফির মাত্র ভাই
মানুষের কষ্টে কাঁদি, মানুষের আনন্দে হাসি
মানুষকে ভালবাসি ভাই, মানুষ ভালোবাসি ।