চাঁদপুরের হাজীগঞ্জে ফ্রি মেডিকেল কনসাল্টেশন সেবা আয়োজন করেছে এইচ জি হেলথকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড।
বুধবার সকালে আহাম্মদ আলী মিয়া কিস্তি কোম্পানি বাড়ির মসজিদের সামনে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ জি হেলথকেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ফিরোজ, ভাইস চেয়ারম্যান মো: শামসুজ্জামান, মো: হসুনুদ দায়ান ফাত্তাহ, পরিচালক মোঃ পলাশ, প্রদীপ সাহা।
চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাঃ মেহেদী হাসান, গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদাউস জৌতি।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ নিয়মিত হলে এলাকাবাসী আরও উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা পাবে। আয়োজক প্রতিষ্ঠান ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ প্রকাশ করেছে।