প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজীগঞ্জ পৌর বিএনপি নেতা এমরান হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) পৌর ১০ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া বাদ আছরের নামাজের পরে বাইতুল জান্নাত জামে মসজিদে হাজীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন মেম্বার,হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান,হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ খোকন মিয়া,মোঃ আনা মিয়া,হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মোঃ আরজিল হোসেন ডিনার, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,বিএনপি নেতা মোঃ আনু মিয়া,ওয়ার্ড যুবদলের  সদস্য কবির হোসেন,মোঃ মোস্তফা।

অনুষ্ঠানে  বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জি. মমিনুল হক’সহ বিএনপির প্রার্থীদের সফলতা কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন