প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিচ্ছেদের মাসখানেক পরে আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার ফের বিয়ে করেছেন। এর আগে গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ওই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

 

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সাবিকুন নাহার নিজেই তার ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওই পোস্টে আবু ত্বহার সঙ্গে আলাদা হয়ে ফের কীভাবে একসঙ্গে হলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত লিখেছেন। পোস্টে সাবিকুন নাহার উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ!

 

 

দুনিয়াটা ক্ষণস্থায়ী। পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা।

 

তিনিই সেই রব যিনি ধ্বংস থেকেও নতুন করে সৃষ্টি করেন।

তিনিই সেই রব যিনি অসম্মানের সূরতেও সম্মানিত করেন।

তিনিই সেই রব যিনি পরাজয়ের ভেতর থেকেও জয় বের করে আনেন।

তিনিই সেই রব যিনি হতাশ হওয়ার পরও রহমত দ্বারা সিক্ত করে দেন।

সবার কাছেই আমরা দু’আর মুহতাজ!

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন