প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের আট থানায় একযোগে নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুর জেলায় পুলিশ প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে আটটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করতে এই পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা।

জানা যায়, সদ্য বদলি হওয়া কর্মকর্তারা খুব শিগগিরই নিজ নিজ থানায় যোগদান করবেন। নতুন ওসিদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে থানাগুলোতে সেবার মান বৃদ্ধি, অপরাধ দমন, পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা এবং জনবান্ধব ব্যবস্থা আরও উন্নত হবে বলে স্থানীয়দের ধারণা।

জেলার আট থানায় যেসব কর্মকর্তা নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন—

চাঁদপুর সদর মডেল থানায় ফয়েজ আহমেদ,

ফরিদগঞ্জ থানায় মোহাম্মদ হেলাল উদ্দিন,

হাইমচর থানায় মোহাম্মদ নাজমুল হাসান,

শাহরাস্তি থানায় মোঃ মাইনুল ইসলাম,

হাজীগঞ্জ থানায় মোঃ আব্দুল জব্বার,

মতলব দক্ষিণ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান,

কচুয়া থানায় মোহাম্মদ বোরহান উদ্দিন,

মতলব উত্তর থানায় মোঃ কামরুল হাসান।

চাঁদপুরের আইনশৃঙ্খলা রক্ষা, সেবার মান বাড়ানো এবং জনগণের আস্থা অর্জনে নতুন ওসিদের যোগদানকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন