প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদে বিমান বাংলাদেশের রিজিওনাল ম্যানেজারের সাথে প্রবাসী সেবা উন্নয়নে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেন্ট্রাল ও পূর্বাঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রকিবুল হোসাইনের সঙ্গে প্রবাসীদের সেবা উন্নয়ন, টিকিটের মূল্য কমানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা শেষে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান ও গণমাধ্যম কর্মী রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা “স্মৃতি সমাহার” বইটি শুভেচ্ছা উপহার হিসেবে রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রকিবুল হোসাইনের হাতে তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাস, এবং ব্যবসায়ী কাজী আব্দুল বাতেন।

শেষে তাঁরা বলেন, “ছবি জীবনের কথা বলে”— একটি স্মৃতির ফ্রেম প্রবাস জীবনের গল্প তুলে ধরে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন