প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিটের মিষ্টির শিরায় পোকা ও সিগারেটের অংশ, ভোক্তার জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী মিষ্টি তৈরীর প্রতিষ্ঠান ‘ওয়ান মিনিট’ এর মিষ্টি তৈরীর শিরাতে পাওয়া গেল পোকা ও সিগারেটের অংশ। পাশাপাশি আরো দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৩ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

 

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব সড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও অনুমোদনবিহীন কাশের চকলেট বিক্রয়ের অপরাধে ইউনিক ফার্মার মালিককে ৮ হাজার টাকা, মিষ্টির শিরার মধ্যে পোকা ও সিগারেটের অংশ পাওয়ায় ‘ওয়ান মিনিট’ এর মালিককে ৫ হাজার টাকা এবং ভোক্তার অভিযোগের ভিত্তিতে বিদেশি পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় রেড রোজ কসমেটিকস মালিককে ৮ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন