প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ৫১ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর মডেল থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য আটক করে। তাদের মধ্যে ১৩ জনকে জুয়া আইনে আটক করা হয়েছে। এছাড়া, একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

 

এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, কিশোর গ্যাং নির্মূলে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন