প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে অভ্যন্তরীন খাদ্য শস্য সংগ্রহ অভিযান  কার্যক্রমের শুভ উদ্বোধন 

নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫
শাহরাস্তি উপজেলায় ২০২৫-২৬ মৌসুমের অভ্যন্তরীন খাদ্য শস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা খাদ্য গুদামে খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী মেজবাহ উদ্দিন, গুদাম পরিদর্শক (এলএসডি) শহীদ সরোওয়ার্দী, শাহরাস্তি প্রেসক্লাব সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী মেজবাহ উদ্দিন জানান, শাহরাস্তি উপজেলায় ২০২৫-২৬ মৌসুমে অভ্যন্তরীন খাদ্য শস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে ২০ নভেম্বর ২০২৫ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত ৩ শত ৮ মেট্রিক টন সিদ্ধ চাল, ও ৪ শত মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য মাএা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা ও প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকায় ক্রয় করা হবে।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন