প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫

হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় আলোচনা সভা এবং শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়কা দিলরুবা আক্তার দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী ও হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী প্রমুখ। বক্তব্য শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বিএনপির নেতাকর্মী’সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন