প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী ইঞ্জি.মমিনুল হকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫

হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক এর সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ,গণসংযোগ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টুো,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমরান হোসেন,১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ কবির হোসেন, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক শাহাদাৎ হোসেন সাদু, বিএনপির নেতা কামরুজ্জামান মানিক হাজী, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ শাহ আলম গাজী,পৌর বিএনপির নেতা জহির হোসেন,পৌর মৎস্য দলের সভাপতি মোঃ হুমায়ন কবির,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান,সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দিনার,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,পৌর যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মিঠু হোসেন বাবু,১১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহ আলম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন,১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহির হোসেন,শ্রমিক নেতা মোঃ ইউছুফ,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মোল্লা,১০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুজন প্রমুখ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন