প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫

চাঁদপুর জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টায় হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারের একটি ফার্মেসী থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪০ লাখ টাকার মালামাল।

ক্ষতিগ্রস্তরা জানান, তাদের নগদ টাকাসহ অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। তবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্যে ফায়ার ফাইটার লিটন হোসেন নিশ্চিত করেন, এ ঘটনায় ৫টি দোকান পুড়েছে। ক্ষতি হয়েছে ৭ লাখ টাকার, উদ্ধার হয়েছে ৪০ লাখ টাকার মালামাল।

ক্ষতিগ্রস্তরা হলেন- মিঠু মজুমদারের ওষুধের দোকান, কার্তিক সাহার কাপড়ের দোকান, লিটন সাহার কাপড়ের দোকান, মোফাজ্জল হোসেনের হার্ডওয়াডের দোকান, ও সিকদার স্টোর।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন