শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের সমন্বিত অংশগ্রহণে ব্র্যাকের আয়োজিত “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অরিয়েন্টেশন ও মতামত সভা”।
জাতীয় পর্যায়ের জলবায়ু পরিবর্তনের প্রভাব,স্বাস্থ্যঝুঁকি এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে এই সভায় গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়,যা ভবিষ্যতের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলবে।
🛑সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
🔸উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(UHFPO)-ডাঃ আকলিমা জাহান
🔹 আবাসিক মেডিকেল অফিসার(RMO)-ডাঃ অচিন্ত্য কুমার
🔸অফিসার-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প,শাহরাস্তি-মিজানুর রহমান
🔹প্রোগ্রাম অফিসার,ব্র্যাক যক্ষ্ণা নিয়ন্ত্রণ কর্মসূচি-আমজাদ হোসেন
🔲এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ,ব্র্যাকের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের সাংবাদিকগণ।
🟠শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের উপস্থিত ছিলেন-
🔹দলনেতা- গাজী নাভিদ ইশতিয়াক
⚫কার্যনির্বাহী সদস্য-
🔸আইসিটি মিডিয়া-বিঃউঃপ্রঃ তহিদুল ইসলাম জিসান
🔹প্রশিক্ষণ ও সহশিক্ষা ডিপার্টমেন্টের-বিঃপ্রঃ জাহিদুল ইসলাম
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান,অফিসার-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প,শাহরাস্তি-মিজানুর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার জলবায়ু-স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকি,প্রতিরোধ এবং সচেতনতামূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের ডেঙ্গু প্রতিরোধ অভিযান,স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম,জনসচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন লিফলেট বিতরণের ভূয়সী প্রশংসা করেন।তাঁরা জানান,এই মানবিক ও সামাজিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এছাড়াও ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা,পরিবেশ সংরক্ষণ,স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ এবং সমাজে মানবিক মূল্যবোধ ধরে রাখার জন্য আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এমন কার্যক্রমের জন্য সবাইকে ধন্যবাদ জানান চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য,শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।