প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

তারুণ্যের উৎসব উপলক্ষে শাহরাস্তিতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শাহরাস্তিতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মেহের উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত খেলায় অংশগ্রহণ করে ডাকাতিয়া নদীর উত্তর পাড় ও দক্ষিণ পাড়। উক্ত খেলায় নদীর দক্ষিণ পাড় কে ট্রাইব্যাকারে হারিয়ে নদীর উত্তর পাড় জয়লাভ করে।

খেলায় পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুল আরেফিন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আক্তার হোসেন, আজগর হোসেন মিয়াজী, সাদ্দাম হোসেন মিঠু, আবদুর রহমান আরজু।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন