প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে কৃষি পূনর্বাসন  সহায়তায়  ৯  শত ৫০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার 

নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫

শাহরাস্তি উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষি পূনর্বাসন সহায়তা  কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  বুধবার  সকাল ১০ টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মোঃ সাজ্জাদুর রহমান। তিনি জানান, কৃষিবান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের অবস্থার উন্নতির অংশ হিসেবে  ২০২৫-২৬ অর্থ বৎসরে রবি মৌসুমে কৃষি পূনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায়  আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শাহরাস্তি উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  কৃষি পূনর্বাসন  কর্মসূচির আওতায় ৯  শত ৫০ জন  উপকার ভোগী  কৃষক বিনামূল্যে এ বীজ ও সার সহায়তা পাবেন। এতে ৪ শত জন কৃষক উফশী ধান বীজ ৫ কেজি হারে,  প্রতি কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।  ৫ শত ৫০ জন কৃষক ২ কেজি হারে  হাইব্রিড ধান বীজ  বিনামূল্যে  পাবেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুস পাটোয়ারীর পরিচালনায়  বিনামূল্যে বীজ ও সার সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্টেট হিল্লোল চাকমা,  শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মো: আল আমিন,   কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিবাস চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মকবুল হোসেন,আশেক এলাহী   প্রমুখ।
সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, কৃষক ও কৃষাণী গণ উপস্থিত ছিলেন।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন