শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি কতৃক বুধবার সকাল ১১ টায় মেহের কালীবাড়ি মাঠে ফিতা কেটে ও পাঁয়রা উড়িয়ে প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
এ সময় প্রধান অতিথি প্রদর্শনীতে স্থান পাওয়া ২৮ টি স্টল পরিদর্শন করেন। সভায় স্বাগত রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : মাকসুদ আলম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।
সভায় প্রদর্শনীতে স্থান পাওয়া ২৮ টি স্টলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের সনদ ও চেক তুলে দেন অতিথিবৃন্দ।