প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে অগ্নি দূর্ঘটনা ও ভূমিকম্পে করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫

শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের সার্বিক আয়োজন এবং শাহরাস্তি ফায়ার সার্ভিসের দক্ষ তত্ত্বাবধানে “অগ্নি দূর্ঘটনা ও ভূমিকম্পে করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া”এক প্রাণবন্ত ও সফল প্রশিক্ষণ কার্যক্রম হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

 

 

সেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা,জরুরি সাড়া প্রদান এবং নিরাপত্তা কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
🔴প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
🔸উপজেলা নির্বাহী অফিসার-নাজিয়া হোসেন
🟢অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
🔹সহকারী কমিশনার(ভূমি)-হিল্লোল চাকমা
🔸সাব-ইন্সপেক্টর-আল আমিন
🔹লিডার,শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন-আবু হাসান খান
🔸সমাজসেবা অফিসার-আবু ইসহাক
🔘এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অন্যন্যা ফায়ার ফাইটার গণ।
🟡শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট টিমের উপস্থিত ছিলেন-
🔹দলনেতা-নাবিদ ইশতিয়াক
🔸উপদলনেতা ১-আবদুল্লা নাভিদ
🔵কার্যনির্বাহী সদস্য-
🔸আইসিটি মিডিয়া-বিঃউঃপ্রঃ তহিদুল ইসলাম
🔹প্রশিক্ষণ ও সহশিক্ষা ডিপার্টমেন্টের-বিঃউঃপ্রঃ মারুফ মজুমদার
🔸দূর্যোগ ডিপার্টমেন্টের-বিঃপ্রঃ সাকিবুল ইসলাম
🔹স্বাস্থ্যসেবা ডিপার্টমেন্টের-বিঃপ্রঃ রাকিব হোসেন
🟤যুব সদস্য-জাহেদ হোসেন,আফরিন,কামরুজ্জামান,নুর মোহাম্মদ সহ স্কুল-কলেজ টিমের সদস্যবৃন্দ।

প্রশিক্ষণ মহড়ায় সক্রিয় সেচ্ছাসেবকদের দায়িত্বশীল অংশগ্রহণ সবাইকে অনুপ্রাণিত করেছে।প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন মানবিক মূল্যবোধ,সময়োপযোগী সাড়া প্রদান এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।সহকারী কমিশনার(ভূমি) হিল্লোল চাকমা,সাব-ইন্সপেক্টর আল আমিন ও সমাজসেবা অফিসার আবু ইসহাক তাঁদের অনুপ্রেরণাদায়ী বক্তব্যে সেবার মানসিকতাকে আরও শক্তিশালী করেন।শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন,লিডার-আবু হাসান খান ও প্রশিক্ষকগণ জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত ও নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হাতে-কলমে শেখান।এই মহড়া ছিল শুধু প্রশিক্ষণ নয়,মানবিক দায়িত্ববোধ,সচেতনতা এবং স্বেচ্ছাসেবার প্রকৃত চেতনা উপলব্ধি করার এক গুরুত্বপূর্ণ অনুশীলন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন