সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন সাথে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি বাপ্রসাফের উপদেষ্টা পরিষদের মোঃ জাহাঙ্গীর আলম, ফোরামের সহ-সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান (সহকারী) মাসুদ রানা, ফোরামের সাধারণ সম্পাদক বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিন, ফোরামের দপ্তর সম্পাদক বৈশাখী টিভির রিয়াদ প্রতিনিধি আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম সহ আরো অনেকে।
উক্ত সভায় সৌদি আরবস্থ ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
মতবিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা বলেন আপনি সৌদি প্রবাসীদের অভিভাবক। ইতিমধ্যে প্রবাসীরা নিরাপদ জীবন যাপনে অত্যান্ত সংঙ্কিত। কতিপয় চাঁদাবাজ ও অপহরণ দুষ্কৃতকারীরা সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের শ্রম বাজারকে আতঙ্কিত করে তুলছে। যে কোন সাধারণ প্রবাসী কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে ।মুক্তি পণ দেওয়ার পরও অনেকেই লাশ হয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, এই ভয়াবহতা চলতে থাকলে সৌদিআরব সরকার কর্তৃক আমাদের শ্রমবাজারে নিষেধাজ্ঞা জারিও হতে পারে।
তাই এই বিষয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাস কর্তৃক দ্রুত পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে কতিপয় চাঁদাবাজ অপহরণ কারীরা গ্রেফতার হলেও অনায়াসে তারা ছাড়া পেয়ে আরো ভয়ংকর রুপে অপহরণ কে পেশা হিসেবে বেছে নিয়ে কাজ করছে, কে বা কারা তাদের সহযোগীতা করছে এই বিষয়ে বিশেষ নজরদারি করা আইনি সহায়তা জোরদার করা প্রয়োজন বলে জানান গণমাধ্যম কর্মীরা।
মতবিনিময় কালে রাষ্ট্রদূতের হাতে সময় সাময়িক বিষয়ে ফোরামের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন। রাষ্ট্রদূত অপরাধ প্রবণতার বিষয়গুলো সার্বিক বিবেচনায় পদক্ষেপের আশ্বস্ত করেন।