প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি শংকরপুর তালিমুল কুরআন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫

শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শংকরপুর কাজী বাড়ি সংলগ্ন “তালিমুল কোরআন মাদ্রাসা”র কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতি ও পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ন কবির বলেন, দীর্ঘদিন শীতের তীব্রতায় ও শীতবস্ত্রের অভাবে মাদ্রাসা’র শিক্ষার্থীদের ঠান্ডা, জ্বর থেকে নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পরছে এই অবস্থায় শিক্ষার্থীরা ঠিক মতো মাদ্রাসায় উপস্থিত হতে পারছেনা।

বিষয়টি আমার নজরে আসার পরে আমার মাদ্রাসার এতিম ও অসহায় বাচ্চাদের জন্য শীতবস্ত্রের জন্য অনুরোধ জানালে, হাফেজ মাও : মো: এমরান হোসাইন হাবিবী, বাচ্চাদের শীতবস্ত্রের জন্য আর্থিক সহযোগিতা করেন। আমি সেই অর্থে বাচ্চাদের জন্য শীতবস্ত্র ব্যবস্থা করতে সক্ষম হই।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা’র কোমলমতি শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, হাদীছ পাঠ, ইসলামি সংগীত সহ পাঠ্যবই থেকে বাংলা, ইংরেজী ও আরবীতে বিভিন্ন ধরনের প্রদর্শনী উপস্থাপন করে আমন্ত্রিত মেহমানদের মুগ্ধ করে তোলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফেজ দেলোয়ার হোসেন, কাজী ইব্রাহিম( ইবো) সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, মোঃ আবুল খায়ের ভুঁইয়া, হাছান সদ্দার, রুহুল আমিন সদ্দার, কাজী আ: মান্নান, (উক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন