প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ডিগ্রি ছাড়া চিকিৎসক পদবি, হাজীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫

বাকিলায় এমবিবিএস ডিগ্রি ছাড়া ডক্টর পদবি ব্যবহার করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযানে খাবারের মূল্য তালিকা না থাকা এবং বাসী খাবার বিক্রয়ের জন্য  সংরক্ষণ করার অপরাধে বিসমিল্লাহ কফি হাউজ মালিককে ৫ হাজার টাকা, খাবারের মূল্য তালিকা না থাকায় এরাবিয়ান ফুড কর্ণার মালিককে ২ হাজার টাকা এবং এমবিবিএস ডিগ্রি ছাড়া ডক্টর পদবি ব্যবহার করার অপরাধে বিসমিল্লাহ মেডিকেল হলের সত্তাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকাসহ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন