প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় নিখোঁজ স্কুলছাত্রের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫

কচুয়া উপজেলার সাচারের জয়নগর গ্রামে তিন মাস আগে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র মো. সাকিবুল হাসানের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সকালে বাড়ির উত্তর পাশের একটি ডোবায় খুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ডোবার কাছ থেকে শরীরের অন্যান্য হাড়ও উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সাকিবুল হাসান জয়নগর গাজী বাড়ির গাজী কাদিরের ছেলে এবং রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তিন মাস আগে হঠাৎ নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন। দীর্ঘ খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ সাকিবুলের বাবা গাজী কাদির ও দাদা মনতাজ গাজী মনে করছেন, উদ্ধার হওয়া কঙ্কাল সাকিবুলেরই। তারা ধারণা করছেন, হয়তো তাকে হত্যা করে কৌশলে ডোবায় ফেলে রাখা হয়েছিল।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। সেগুলি সাকিবুলের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ সহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা চাঁদপুরে পাঠানো হয়েছে। পরীক্ষার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন