প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর সরকারি কলেজে নবীনদের বরণ করে নিলো শিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ ও স্নাতক (সম্মান এবং পাসকোর্স) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সহস্রাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে ও শিবির নেতা এহসানুল ফেরদৌস বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসাইন, ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি রেজাউল করিম শাকিল, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান প্রমুখ।

 

আরও বক্তব্য দেন শহর শিবির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহীম খলিল, সাবেক কাউছার আলম, সাবেক কলেজ সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, মোজাহিদুল ইসলাম, শহর শিবিরের সাবেক সভাপতি সুলতান আহমেদ।

এ সময় অনুষ্ঠানে ইসলামী সংগীত, নাটিকা পরিবেশন এবং সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন