প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুহিত-সিয়াম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের ১৫ তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুহিত খান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন সিয়াম।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে  বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনের ২নং গ্যালারিতে এ নির্বাচনে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে শাহপরান হোসাইন। এছাড়া সহ-সভাপতি পদে কারিমা ইসলাম তরী, রবিউল হোসাইন নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম, মো. বোরহান উদ্দিন, রাফেজা আক্তার রিপা, আল মাহমুদ, আব্দুল্লাহ আল মাহদী, হুমায়ূন মিজি, মো. মহিউদ্দিন গাজী, আবু ছায়েদ, মো. জাফর সাদেক খান, মো. নুরউদ্দিন পাটওয়ারী, মো. ইসমাইল সর্দার, জান্নাতুল ফেরদৌস মুক্তা, জাকিয়া সুলতানা শিমু নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবু সাইদ (কামরুল) এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব আরমান নির্বাচিত হয়েছেন।

এরআগে সকালে ১৪ তম কার্যনির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ১৪ তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইলিয়াসের সভাপতিত্বে এতে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক।

নির্বাচনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম ফিরোজ, ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভাপতি দিদারুল আলম সজল, ৭ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুনীর উদ্দিন মাহমুদ সোহান, ১০ম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. ফারুকুল ইসলাম, ১১ তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ মোদ্দাচ্ছির হোসাইন, ১৩ তম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মাইনুদ্দিন খান, মাহমুদুল হাসান আজিম, নিজাম উদ্দিন ফরশ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন