প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে চক্ষু চিকিৎসা পেলেন শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫

চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকার সার্বিক সহযোগিতায় বিনামূল্যে প্রায় শতাধিক অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে শহরের পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয় মার্কেটে এই চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

দিনব্যাপী প্রায় শতাধিক রোগীর চিকিৎসা সেবা,প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান সহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন