প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে আইপিএস উপহার প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে আইপিএস উপহার প্রদান করেছে পৌর বিএনপি। শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের হাতে আইপিএসটি তুলে দেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমরান হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা মৎস্য দলের সভাপতি মোঃ ইমাম হোসেন,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন মেম্বার,সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ জামাল,সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন বিএসসি,মোঃ মনির হোসেন, মিজানুর রহমান, বোরহান উদ্দিন,সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম,১২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইউছুফ মজুমদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ শাহ আলম চৌধুরী,সাবেক অভিভাবক সদস্য মোঃ সোহেল রানা,১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহির হোসেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নয়ন মোল্লা,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আরজিল হোসেন ডিনার, ১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ হোসেন মোল্লা,১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াকিন শিবলি প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ আইপিএস উপহার দেওয়ার জন্য পৌর বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে।

বিদ্যুতের অনিয়মিত পরিস্থিতিতে শিক্ষার মান ধরে রাখতে এই সহায়তা বিশেষ ভূমিকা রাখবে।”স্থানীয় শিক্ষাপ্রেমী মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন