প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর থেকে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার দুপুর পর্যন্ত চাঁদপুর পুরানবাজার স্টার আলকায়েদ জুট মিল মাঠে চলবে এ ইজতেমা। তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদ পন্থীদের অনুসারী জেলার অন্তত ২০ হাজার মুসল্লি যোগদান করবেন এই ইজতেমায়।

 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর তাবলিগ জামাতের আমীর মাওলানা আব্দুর রশিদ।

 

তিনি বলেন, স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁদপুর পৌরসভার সহযোগিতায় পানি বিদ্যুৎ সেনিটেশন ব্যবস্থাসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে এ ইজতেমা শুরু হয়ে শেষ হবে শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় আখেরি মুনাজাতের মাধ্যমে।

 

এতে চাঁদপুরের মুসল্লিরা ছাড়াও ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত থাকবেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন