প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শান্তু ধর
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে একটি অরাজনৈতিক ও শিক্ষা ও সামাজিক উন্নয়ন মূলক সংগঠন প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে হাসিমপুর সচেতন যুব সমাজ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় হাসিমপুর উত্তর পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন, সমাজসেবক শফিকুল রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ।

‎ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, মাকসুদা হক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, সাবেক শিক্ষক আব্দুল মজিদ মাস্টার,সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম,প্রবাসী গাজী বিল্লাল হোসেন, জসিম উদ্দিন প্রধান, নজরুল ইসলাম, গাজী শাহাদাত। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,২০২০ সালে প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন