প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে আকাশ ঘুরিয়ে মতলব উত্তরে নববধূকে নিয়ে ফিরলেন বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫

ছোটবেলায় মা-বাবার স্বপ্ন ছিল তাদের সন্তান বড় হয়ে যখন বিয়ে করবে, তখন পাল্কি কিংবা গাড়ি নয়, হেলিকপ্টারে বসিয়ে আকাশ ঘুরিয়ে কনে নিয়ে ফিরবে তাদের ছেলে। সত্যি সেই স্বপ্ন বাস্তব হলো।

বর মেহেদী হাসান রাজু বিয়ে করতে শ্বশুর বাড়ি গেলেন হেলিকপ্টার নিয়ে। তবে, তার সেই শ্বশুর বাড়ি দূরে কোথাও নয়। নিজ বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এমনই এক রাজসিক বিয়ের আয়োজন হলো চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
উপজেলার উত্তর ছেংগারচর এম.এম. কান্দি গ্রামের হাজী আব্দুল বারেক দেওয়ানের ছেলে সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজু ও রুহিতার পাড় গ্রামের আল-আমিন প্রধানের মেয়ে আবিদা সুলতানা অনামিকা এই বিয়ে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিয়ের দিন সকাল থেকেই এলাকায় গুঞ্জন ওঠে রুহিতারপার ডিএম উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করবে একটি হেলিকপ্টার। ঠিক সময় মতো হেলিকপ্টারটি মাঠে নামতেই উপস্থিত শত শত মানুষের মধ্যে দেখা যায় অন্যরকম উচ্ছ্বাস। নবদম্পতিকে বহন করতে এমন আয়োজন করায় এলাকাবাসী বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।
দুই পরিবারের জানান, পরিবারের সদস্য, স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবের রূপ নিয়েছে। এ ধরনের ব্যতিক্রমী বিয়ে এলাকায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনেকে। বিশেষ করে পোলাও, মুরগির রোস্ট ও ঝাল, গরু-খাসির মাংস, কয়েক রকমের মিষ্টি আরও হরেক রকমের ফল। বাদ পড়েনি মশলা দেয়া মিষ্টি পান।
 
এদিকে, নবদম্পতি রাজু ও অনামিকার জন্য দুই পরিবারের পক্ষ থেকে এলাকার সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিয়েতে সহস্রাধিক অতিথিকে আপ্যায়ন করা হয়।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন