প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

‘দেশি মুরগি খেতে না পারা’ হাজীগঞ্জের আলোচিত শিক্ষিকা শাহিনুরের রয়েছে ছয়তলা বাড়ি ও বিউটি পার্লার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫

সম্প্রতি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে রাজধানী ঢাকায় আয়োজিত আন্দোলনে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন চাঁদপুরের শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলী। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “শিক্ষকরা দেশি মুরগি খেতে পারেন না” — তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

তথ্য যাচাই করে জানা গেছে, শাহিনুর আক্তার শ্যামলী চাঁদপুরের হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। তার স্বামী কুমিল্লার বড়ুয়া এলাকার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শ্যামলীর গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা গ্রামের মোল্লা বাড়িতে। পরিবারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে—মেয়ে ঢাকায় কলেজে উচ্চমাধ্যমিকে পড়ে এবং ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তার বড় ভাই সালাউদ্দিন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং ছোট বোন সোহেলি চট্টগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন।সম্পত্তির বিষয়ে জানা গেছে, শ্যামলীর নিজ এলাকায় একটি একতলা পাকা বাড়ি এবং শ্বশুরবাড়ি কুমিল্লার বড়ুয়ায় দুইতলা ভবন রয়েছে। পাশাপাশি হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে ‘আরাম কটেজ’-এর পাশে তার মালিকানাধীন ছয়তলা ভবনও রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি বিউটি পার্লার পরিচালনা করেন বলেও জানা গেছে।

স্থানীয় শিক্ষক ও সহকর্মীদের মতে, শাহিনুর আক্তার শ্যামলী দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের অধিকার আদায়ে আন্দোলন করে আসছেন। বিভিন্ন সময়ে তিনি আন্দোলনের মাঠে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এই শিক্ষিকা।

তিনি বলেন, “আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে কথা বলেছি, ব্যক্তি শাহিনুর হিসেবে নয়। আমার বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের জীবনের কষ্ট ও বাস্তবতা তুলে ধরতেই চেয়েছি।

 

সূত্র: দৈনিক ইনকিলাব

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন