প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাহরাইনে ভবন থেকে পড়ে কচুয়ার যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

মধ্যপ্রাচ্যের বাহরাইনে ২০ তলা বিল্ডিংয়ে কাজ করা অবস্থায় পড়ে গিয়ে মোঃ সফিক(৪০) নামের এক বাংলাদেশী যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার বাংলাদেশ সময় ১ টা বাহারাইনে সময় ১১ টার দিকে ছিটমহল এরিয়ায়  এ ঘটনা ঘটে। সফিক মানামা অ্যান্ডার-গলিতে বসবাস করতো। বিষয়টি নিশ্চিত করেন বাহারাইন প্রবাসী সুব্রত সাহা।

সফিক চাঁদপুরের  কচুয়া পৌরসভার ২ নং ওর্য়াড  (কোয়া চাঁদপুর) গ্রামের মিয়াজী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অংসখ্য গুনগ্রাহী রেখে যান।

এ দিকে সন্তানকে হারিয়ে বাবা, মা, স্ত্রী বাকরুদ্ধ । সন্তান ও পরিবারের সদস্যদের আহাজারি আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। শোকের মাতাম বইছে পুরো পরিবার ও গ্রামজুড়ে।  মরদেহ দ্রুত বাংলাদেশ আনার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সফিকের পরিবার।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন