প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে পেঁয়াজের আড়তে অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫

সম্প্রতি সময়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রি করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আনসার বাহিনীর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

 

 

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় লোকনাথ স্টোর মালিককে ২ হাজার টাকা, একই অপরাধে মেসার্স শুকতারা ট্রেডার্স মালিককে ৫ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে নাহিদ স্টোর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

 

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। অভিযান পরিচালনাকালে সম্প্রতি পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের আড়ত সমূহে মনিটরিং করা হয়। এছাড়া আমদানি করা মুগ ডালে কোনো ধরনের রং মেশানো আছে কি না এ বিষয়ে ডালের আড়তে তদারকি করা হয়।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন